কিশোরগঞ্জের হাওর বেষ্টিত অষ্টগ্রাম উপজেলা সদর ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন অষ্টগ্রাম উপজেলা বিএনপি নেতা ও সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
আজ শনিবার (১৭অক্টোবর) সন্ধ্যায় সদর ইউনিয়নের কয়েকটি পূজাঁ মণ্ডপ পরিদর্শন করেন তিনি, এসময় উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল , মতসজীবী দল ও স্বেচ্ছাসেবক দল এবং ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাঁর দ্বিতীয় দিন অষ্টগ্রাম সদর ইউনিয়নের ঋষিপাড়া, সূত্রধর পাড়াসহ বিভিন্ন পূজাঁ মণ্ডপ পরিদর্শন করেন, অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।
অষ্টগ্রাম উপজেলা পূজাঁ উদযাপন কমিটি সভাপতি ও স্ব স্ব মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক এবং পুরোহিতসহ হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি তাদের নানা বিষয়ে খুঁজ-খবর নেন।এসময়, পূজাঁ উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকের হাতে নগদ সহায়তা তোলে দেন।
পরিদর্শন উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও যুবদলের যুগ্ম আহবায়ক জি এম মোশাররফ উদ্দিন হালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. জুয়েল মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মাহফুজ আলম খান দানা, যুবদল নেতা মোবারক হোসেন লিটন মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. তফসির আহম্মেদ , প্রবাসী মোঃ আলামিন মিয়া ও মো. মেহফুজ চৌধুরী প্রমুখ।
পূজাঁমণ্ডপ পরিদর্শন শেষে সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, ধর্মীয় সম্প্রীতি সৌহার্দ্যের অন্যতম জনপদ অষ্টগ্রাম। এখানে সকল আনন্দ আমরা মিলেমিশে ভাগাভাগি করে চলি। অষ্টগ্রাম উপজেলার হিন্দু সম্প্রদায়ের সকল মানুষকে আমার ও জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাই শারদীয় শুভেচ্ছা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
