বরিশাল: বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নে বিশিষ্ট সমাজসেবক ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ফরিদ উদ্দিন বেপারীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
রবিরবার (১৮অক্টোবর) নিজ ইউনিয়নে তাঁর আগমনের খবর ছড়িয়ে পড়লে তাঁকে স্বাগত জানাতে স্থানীয় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ জড়ো হন। এ সময় তাঁকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয়দের কাছে ফরিদ উদ্দিন বেপারী একজন পরিচিত সমাজসেবক হিসেবে পরিচিত। তাঁর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ মানুষের এই উপস্থিতি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
