ঢাকা, ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাদিকে হুমকি দেওয়ার অভিযোগে তানজিন তিশাকে আদালতে হাজিরের নির্দেশ

বিনোদন | নিজস্ব প্রতিবেদক।

(১ ঘন্টা আগে) ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, ৮:৩৮ অপরাহ্ন

banglahour

শাড়ির মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মডেল ও অভিনেত্রী তানজিন তিশাকে আগামী ২৩ নভেম্বর আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ ২৬ অক্টোবর (সোমবার) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালত এই সমন জারি করেন। নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী বাদী হয়ে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(সি) ধারায় এই নতুন মামলাটি দায়ের করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার কথা বলে সানায়ার ফ্যাশন হাউস থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি বিশেষ শাড়ি নেন তানজিন তিশা। অনুষ্ঠান শেষে শাড়িটি ফেরত দেওয়ার শর্ত থাকলেও তা আর বুঝিয়ে দেওয়া হয়নি। পরবর্তীতে শাড়ি ফেরত চাইলে মেসেঞ্জারে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এই শাড়ি আত্মসাৎ ও হুমকির অভিযোগে ২০২৫ সালের নভেম্বরে তানজিন তিশার বিরুদ্ধে প্রথম মামলাটি করেন সানায়া। চলতি বছরের ২৫ মে পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) অভিযোগের সত্যতা মেলেনি মর্মে একটি তদন্ত প্রতিবেদন জমা দেয়।

পিবিআই-এর ওই প্রতিবেদনের বিরুদ্ধে গত ২৫ অক্টোবর আদালতে 'নারাজি' আবেদন করেন বাদী। আদালত তা মঞ্জুর করে মামলাটি অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানোর নির্দেশ দেন।

বাদীর অভিযোগ, তদন্ত রিপোর্ট আসার পর এবং সিআইডি তদন্তের আদেশ হওয়ার পর থেকেই তাঁকে মামলা তুলে নেওয়ার জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তি পাঠিয়ে কর্মস্থলে হুমকি ও দেশ ছাড়ার ভয় দেখানো হচ্ছে। চরম নিরাপত্তাহীনতায় ভুগে অবশেষে তিনি আজ আদালতে এই নতুন পিটিশন মামলাটি দায়ের করেন, যার প্রেক্ষিতে আদালত তিশাকে হাজির হওয়ার নির্দেশ দেন।

যদিও পিবিআই-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে তানজিন তিশা ডাকযোগে শাড়িটি ফেরত পাঠিয়েছিলেন, তবে নতুন করে এই হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে তিশার কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম