নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ
সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস
উদযাপন উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় রোড-শো জনসচেতনতামূলক কার্যক্রম ও আলোচনা
সভা অনুষ্ঠিত হয়েছে। এ দিবস উপলক্ষ্যে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায়
চুয়াডাঙ্গার স্থানীয় শহীদ হাসান চত্বরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ
চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে ও নিরাপদ সড়ক চাই’র চুয়াডাঙ্গা জেলা শাখার
উদ্যোগে জেলা প্রশাসক লুৎফুন নাহারের নের্তৃত্বে রোড-শো ও জনসচেতনতা
বাড়াতে যানবাহন চালকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
এরপর এদিন সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকরে সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা
প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ.বিিএম.খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক লুৎফুন
নাহার।
সভায় উপস্থিত ছিলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী শাহিদুজ্জামান,
উপ-পরিচালক (স্থানীয় সরকার বিভাগ) শারমিন আক্তার,বাংলাদেশ সড়ক পরিবহন
কর্তৃপক্ষ চুয়াডাঙ্গা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি) লিটন বিশ্বাস,
নিরাপদ সড়ক চাই’র চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আকবর আলী ও সাধারণ সম্পাদক হোসেন জাকির।
সভায় সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির হার কমিয়ে আনতে বিভিন্ন মতামত তুলে ধরা
হয়। এ সময় সড়কে যত্রতত্র যানবাহন রেখে দেয়া বন্ধ, বেপরোয়া গতিতে যানবাহন না চালানো, সড়কের এক পাশে অতিরিক্ত যানবাহন চলাচল ও জমায়েত নিয়ন্ত্রণসহ
নিরাপদ সড়ক নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। এসব পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সিদ্ধান্তও গৃহীত হয়। আয়োজকদের প্রত্যাশা,জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করা সম্ভব হবে বলে আলোচনা সভায় মত প্রকাশ করেন আলোচকগণ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
