ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহে ইন্টারনাল মেডিসিন দিবস পালিত

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ২৮ অক্টোবর ২০২৬, বুধবার, ৫:৪৩ অপরাহ্ন

banglahour


“ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞগণ জটিলতা মোকাবেলায় দক্ষ, রোগীর সেবায় অপরিহার্য” এ প্রতিপাদ্যে ময়মনসিংহে ইন্টারনাল মেডিসিন দিবস পালিত হয়েছে।


আজ (বুধবার) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ শহীদ প্রেসিযেডন্ট জিয়াউর রহমান মিলনায়তনে বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন ডিপার্টমেন্টের উদ্যোগে সেমিনার, কেককাটা ও শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডা. মোস্তফা জাহিদ কামাল।


বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন এর বিভাগীয় আহ্বায়ক প্রফেসর ডা. ইমরুল হাসান রবির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাকির হোসেন, উপ-পরিচালক ডা. মো. জাকিউল ইসলাম, মেডিসিন বিভাগের ইউনিট প্রধান ও বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিন এর সদস্য সচিব প্রফেসর ডা. এমদাদ উল্লাহ খান, মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. মো. খোরশেদ আলম, মোহাম্মদ আজাদ মিয়া। 
সেমিনার শেষে একটি শোভাযাত্রা ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম