ভৈরবে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ, ৩ জনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল । আটককৃতদের কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেছে ভ্র্যাম্যমান আদালত। দন্ডপ্রাপ্তরা হলো
শহরের পলতাকান্দা গ্রামের সোহেল মিয়ার স্ত্রী শেফালী বেগম (৩৮) ও কমলপুর গ্রামের মৃত সোবহান মিয়ার পুত্র আবুল বাশার (৫০) এবং একই গ্রামের তৈয়ব আলীর পুত্র মোঃ লিটন মিয়া (৩৪)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল অফিস সুত্রে জানাযায়, আজ মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল মাদক বিরোধী ট্রাস্কফোর্স পৃথক অভিযানে শহরের পলতাকান্দা ও কমল পুরে অভিযান চালিয়ে শেফালির কাছ থেকে ৭৮ পিচ ইয়াবা এবং আবুল বাশারের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা লিটন মিয়ার কাছ থেকে ১৮ পিচ ইয়াবা ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়েছে।
পরে আটককৃত ৩ জনকে সহকারী কমিশনার ( ভূমি) এর কার্যালয়ে হাজির করা হলে ভ্র্যাম্যমান আদালত শেফালী বেগম কে ১ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা এবং লিটন মিয়া কে ১ বছরের কারাদণ্ড ও ৫ শত টাকা জরিমানা এবং আবুল বাশার কে ১ মাসের কারাদণ্ড ও ১ শ টাকা জরিমানা করে।
এ বিষয়ে ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট ও সহকারী কমিশনার ( ভূমি) এএইচএম আজিমুল হক জানান আটককৃত ৩ জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও অথর্থদন্ড প্রদান করা হয়েছে । অভিযান অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
