ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শিক্ষকদের কাছে জাতির প্রত্যাশা অনেক ময়মনসিংহে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(১ সপ্তাহ আগে) ২৯ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ৬:২৯ অপরাহ্ন

banglahour


শিক্ষকদের কাছে জাতির প্রত্যাশা অনেক
          ময়মনসিংহে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী
ময়মনসিংহ প্রতিনিধি
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, শিক্ষকরা শুধু এমপিওভুক্ত, জাতীয়করণ চায়। কিন্তু শিক্ষকদের আরো ভালোভাবে সম্মানিত করতে চায় সরকার। কিন্তু শিক্ষকদের কাছে জাতির প্রত্যাশা অনেক। 
মন্ত্রী বলেন, শিক্ষকদের প্রত্যেকটা দাবির সাথে সরকার একমত, জাতীয়করণে শুধু শিক্ষকদের ভালো রাখার জন্য নয়, এছাড়াও শিক্ষার্থীদের যত্নে রাখা, একজন শিক্ষার্থীকে দক্ষ মানুষ হিসেবে গড়ার লক্ষ্যে যে ধরনের সহযোগিতা দরকার, সার্বিকভাবে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সরকার কাজ করছে। 
বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার সংবর্ধনা ও ত্রি-বার্ষিক সম্মেলনে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের চাকরি জাতীয়করণ প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।


বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে আজ (বৃহস্পতিবার) দুপুরে নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটরিয়ামে সংবর্ধনা ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। 
এসময় শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও চেয়ারম্যান, শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এম.পি ছাড়াও স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু, ফখরউদ্দিন আহমেদ বাচ্চু, শিক্ষক সমিতি জেলা সভাপতি অধ্যাপক শেখ আমজাদ আলীসহ জেলার সিনিয়র নেতৃবৃন্দ ও বিভিন্ন উপজেলা থেকে আগত স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম