ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তাহিয়া ইসলাম শাইরার সাফল্যের ধারাবাহিকতা, এসএসসি-এইচএসসিতে জিপিএ-৫ অর্জন

সারাদেশ | আমজাদ হোসেন মিঠু। সিরাজদিখান (মুন্সীগঞ্জ)।

(১ সপ্তাহ আগে) ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১০:৪৫ অপরাহ্ন

banglahour

শিক্ষাজীবনে একের পর এক সাফল্য অর্জন করে মেধা, অধ্যবসায় ও প্রতিভার স্বাক্ষর রেখেছে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের রসুলপুর (সতুরচর) গ্রামের কৃতী শিক্ষার্থী তাহিয়া ইসলাম শাইরা। প্রাথমিক পর্যায়ে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের পর এসএসসি ও এইচএসসি—উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে সে।

তাহিয়া ইসলাম শাইরার পিতা অহিদুল ইসলাম এবং মাতা মনোয়ারা বেগম। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল প্রতিযোগিতার প্রতি তার ছিল বিশেষ আগ্রহ।

২০১৮ সালে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের পরিচয় দেয় তাহিয়া। পরবর্তীতে ২০১৯ সালের মার্চ মাসে প্রকাশিত ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে সে। শিক্ষাজীবনের শুরুতেই এই অর্জন তার সামনে এগিয়ে যাওয়ার পথকে আরও সুগম ও অনুপ্রেরণাময় করে তোলে।

এরপর ২০২৪ সালে সাভারের চাপাইন মডেল হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে। সর্বশেষ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়ে নিজের মেধা ও পরিশ্রমের স্বাক্ষর রেখেছে সে।

শুধু পাঠ্যবইয়ের পড়াশোনাতেই সীমাবদ্ধ ছিল না তাহিয়ার প্রতিভা। স্কুলজীবন থেকেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সৃজনশীল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজের যোগ্যতার পরিচয় দিয়েছে। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রজাপতি মেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রাখে সে।

তাহিয়া ইসলাম শাইরার এই ধারাবাহিক সাফল্যে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের পরিবেশ বিরাজ করছে। সংশ্লিষ্টরা মনে করেন, মেধা, কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং পরিবারের অনুপ্রেরণাই একজন শিক্ষার্থীর সাফল্যের অন্যতম ভিত্তি।

তাহিয়ার এই অর্জন শুধু তার পরিবারকেই গর্বিত করেনি, বরং সিরাজদিখান উপজেলার শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের জন্যও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

তার ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মময় জীবনের সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে আন্তরিক দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম