ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটে ফল বিপর্যয়ের মধ্যেও আলো ছড়ালেন দৃষ্টিহীন মৌমি, পেলেন জিপিএ-৫

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১ সপ্তাহ আগে) ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১০:৪৬ অপরাহ্ন

banglahour

সিলেট শিক্ষা বোর্ডে এবার এইচএসসিতে ভয়াবহ ফল বিপর্যয়। পাসের হার নেমে এসেছে অর্ধেকের নিচে, জিপিএ-৫ এর সংখ্যাও আশঙ্কাজনকভাবে কমেছে। এমন হতাশার চিত্রের মাঝেও ব্যতিক্রম হয়ে আলো ছড়ালেন সিলেটের মৌমি আক্তার।

জন্ম থেকেই দুই চোখে আলো নেই, কিন্তু তাতে দমে যাননি মৌমি। অদম্য মনোবল আর কঠোর পরিশ্রমকে সঙ্গী করে এবারের এইচএসসি পরীক্ষায় তিনি অর্জন করেছেন সর্বোচ্চ সাফল্য জিপিএ-৫।

মৌমি আক্তার সিলেট সরকারি মদন মোহন কলেজের শিক্ষার্থী। তার বাড়ি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামে। বাবা আব্দুল আহাদ ও মা আমিনা আক্তার পুষ্প দম্পতির মেয়ে মৌমি।

ছোটবেলা থেকেই সিলেটে দৃষ্টিপ্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সংস্থা গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর আবাসিক হোস্টেলে থেকে পড়াশোনা করছেন তিনি। জিডিএফ’র নির্বাহী পরিচালক বায়েজিদ আহমদ খান জানান, "মৌমি আমাদের এখানে প্রথম শ্রেণি থেকে আবাসিক শিক্ষার্থী হিসেবে আছে। তার এই সাফল্যে আমরা গর্বিত। তার ইচ্ছাশক্তি সবার জন্য অনুপ্রেরণা।"

জানা গেছে, পরীক্ষায় মৌমির শ্রুতিলেখক হিসেবে সহায়তা করেছেন পল্লব রায়, তিনি হাজী আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী।

শিক্ষকরা বলছেন, মৌমির এই সাফল্য প্রমাণ করে শারীরিক প্রতিবন্ধকতা কখনোই সাফল্যের পথে বাধা হতে পারে না, যদি থাকে অদম্য ইচ্ছা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম