ফাইল ফটো
বাংলাআওয়ার ডেস্ক: সিত্রাং দুর্বল হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় সিত্রাং আরো উত্তর ও উত্তর-পূর্ব দিকে অতি দ্রুত অগ্রসর হয়ে সোমবার মধ্যরাতে ভোলার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। এ সময় ঘূর্ণিঝড়টি বৃষ্টি ঝরিয়ে দ্রুত দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে এবং বর্তমানে স্থল নিম্নচাপ আকারে ঢাকা-কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া এবং এর পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে।

তবে ইতোমধ্যেই সিত্রাং তান্ডবে সারাদেশে অন্তত ৯ জন নিহত হয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে কয়েক ফুট পানি বেড়ে যাওয়ায় ১৫ জেলার দ্বীপ ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর মধ্যে কক্সবাজার, চট্টগ্রাম ও ভোলার নিম্নাঞ্চলে পাঁচ থেকে সাত ফুটের মতো পানি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড় সিত্রাং চলাকালীন ও পরবর্তী সময়ে যেকোন জরুরি পরিস্থিতি মোকাবেলা, উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে কোস্ট গার্ডের সকল ঘাটি, জাহাজ, বোট, স্টেশন, আউটপোস্ট ও ডিজাস্টার রেসপন্স এন্ড রেস্কিও টিম। জরুরী যোগাযোগঃ ০১৭৬৯-৪৪০৯৯৯

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল