ঢাকা, ১ নভেম্বর ২০২৬, রবিবার, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নীতিগত বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগে কুড়িগ্রামে এনসিপি'র জেলা সাংগাঠনিক সম্পাদকের পদত্যাগ

সারাদেশ | রাশিদুল ইসলাম রাশেদ। কুড়িগ্রাম।

(১ ঘন্টা আগে) ১ নভেম্বর ২০২৬, রবিবার, ৭:৩২ অপরাহ্ন

banglahour

১ নভেম্বর
দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরন্নবী সরকার পদত্যাগ করেছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (১ নভেম্বর) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন নুরন্নবী সরকার। এ সময় তিনি দলের কেন্দ্রীয় কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠানোর কথাও জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নুরন্নবী সরকার বলেন, দীর্ঘদিন ধরে নিষ্ঠা ও সততার সঙ্গে তিনি জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দলের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতেও ভূমিকা রেখেছেন। তবে সাম্প্রতিক সময়ে দলের বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের কারণে সাধারণ নেতা-কর্মী ও সমর্থকদের প্রত্যাশার প্রতিফলন ঘটছে না।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নিজের আত্মসম্মান ও আদর্শিক অবস্থান বজায় রেখে দলে থাকা তাঁর পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এ সময় দায়িত্ব পালনে সহযোগিতা করা নেতা-কর্মী, সমর্থক ও জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এদিকে, নুরন্নবী সরকারের অভিযোগের বিষয়ে এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া বলেন, “পারিবারিক কিছু সমস্যার কারণে নুরন্নবী সরকার সাংগঠনিকভাবে দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিলেন। দলের নীতিগত সিদ্ধান্ত, আদর্শিক বিচ্যুতি ও একনায়কতান্ত্রিক কর্মকাণ্ডের যে অভিযোগ তিনি সংবাদ সম্মেলনে করেছেন, তা তাঁর মনগড়া বক্তব্য। তবে পদত্যাগের বিষয়টি একান্তই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। ”

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম