ঢাকা, ১ নভেম্বর ২০২৬, রবিবার, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেক্টর সদর দপ্তরের সুবর্ণজয়ন্তী উদযাপিত

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ১ নভেম্বর ২০২৬, রবিবার, ৭:৩৪ অপরাহ্ন

banglahour


কেক কাটা ও প্রীতিভোজের মধ্যদিয়ে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেক্টর সদর দপ্তর রাঙ্গামাটির সুবর্ণজয়ন্তী তথা ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী। 


রবিবার (১ নভেম্বর) এ উপলক্ষে রাঙ্গামাটি সেক্টর সদর দপ্তরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুরে আমন্ত্রিত অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান বিজিবি রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম।


উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হক। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের পদস্থ কর্মকর্তাগণ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নাজমুল হক বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো জাতীয় সংকটে বিজিবি সবসময় অত্যন্ত পেশাদারিত্ব ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছে। পাহাড়ি জনপদে শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবি সদস্যদের ভূমিকা প্রশংসনীয়। আগামী দিনগুলোতেও দেশমাতৃকার সেবায় এই বাহিনী আরও দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কাজ করে যাবে।


এর আগে স্বাগত বক্তব্যে বিজিবি রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম সীমান্ত রক্ষী বাহিনীর দীর্ঘ ৫০ বছরের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এই বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় অসামান্য অবদান রেখে চলেছে। আজকের এই সুবর্ণজয়ন্তীর দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা একটি শক্তিশালী বাহিনী হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছি।
পরে অতিথিদের নিয়ে কেক কাটা হয় এবং এক প্রীতিভোজের মাধ্যমে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম