ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে উপ-স্বাস্থ্য কেন্দ্রের জায়গা দখল করে মার্কেট নির্মাণের পায়তারা। স্বাস্থ্য সেবা ব্যাহতের আশঙ্কা

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৬ দিন আগে) ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৬:২১ অপরাহ্ন

banglahour

ভৈরবে  পাকিস্তান আমলে নির্মিত দরিদ্র জনগোষ্ঠীর একমাত্র সেবাদানকারী প্রতিষ্ঠান ভৈরব বাজার  উপ-স্বাস্থ্য কেন্দ্রের জমি জেলা পরিষদের দাবী তুলে  দখল করে মার্কেট নির্মাণের  পায়তারা করছে একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্র। জানাযায়, পাকিস্তান আমলে ভৈরব বাজার ঋষি পট্রি,টিনপট্রি,কাঠপট্টি সহ বাজারে বস বাসরত দরিদ্র জনগোষ্ঠী উপ- স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে  থাকেন। প্রতিদিন  হাসপাতালে গড়ে  শতাধিক রোগি  মা ও,শিশু স্বাস্থ্য সেবাসহ নারী - পুরুষেরা বিভিন্ন  স্বাস্থ্য সেবা নিয়ে  থাকে এ উপ- স্বাস্থ্য কেন্দ্র  থেকে। ফলে দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক সাশ্রয়সহ সহজে স্বাস্থ্য সেবা পাওয়ায় অনেক সুবিধা হচ্ছে।

কিন্তু  এ উপ- স্বাস্থ্য কেন্দ্রটিকে পরিত্যক্ত দেখিয়ে বর্তমান সরকার দলীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট জমি দখল করে মার্কেট নির্মাণের পায়তারা করছে । সরেজমিনে গিয়ে দেখা যায় মার্কেট নির্মাণের জন্য হাসপাতালের ভিতরে ইট,বালি রাখা হয়েছে । হাসপাতালের জমি দখল করে মার্কেট নির্মাণ করা হলে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বাস্থ্য সেবা বিঘ্নিতসহ পরিবেশ বিনষ্ট হবে বলে জানান সেবা প্রত্যাশী ও স্থানীয়রা।


এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কিশোর কুমার ধর জানান, পূর্ব পাকিস্তান আমলে ভৈরব বাজারে ৪৬ শতাংশ জমির উপর উপ- স্বাস্থ্য কেন্দ্রটি স্থাপিত হয় । স্বাস্থ্য কেন্দ্রটিতে প্রতিদিন গড়ে শতাধিক রোগী চিকিৎসা সেবা নেয়। স্বাস্থ্য সেবা কেন্দ্রটিতে বর্তমানে ১ জন সেকমো, ১ জন মিড ওয়াইফা, ১ জন এমএলএস কর্মরত রয়েছে । সেবা কেন্দ্রটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জমি। সে মোতাবেক জমির খাজনা ও পরিশোধ করা হচ্ছে । কিন্তু যেহেতু সেবা কেন্দ্রটিতে স্বাস্থ্য সেবা চলমান।  জেলা পরিষদ স্বাস্থ্য সেবা কেন্দ্রটি পরিত্যক্ত দেখিয়ে আন্তঃমন্ত্রণালয়ে একটি সভা করেছে জানতে পেরেছি । 


এ বিষয়ে জেলা সিভিল সার্জন স্যারকে মৌখিকভাবে জানানো হয়েছে।
এ বিষয়ে ভৈরব উপজেলা সহকারী কমিশনার  ( ভূমি) এ এইচএম আজিমুল হক জানান, বিগত ২০১৯ সালে আন্তঃমন্ত্রণালয়ে  একটি সভায় উপ- স্বাস্থ্য সেবা কেন্দ্রটিকে পরিত্যক্ত দেখানো হয়েছে। তবে এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের জমি। স্বাস্থ্য সেবা কেন্দ্রটিকে ঠিক রেখে তার সাথে জমিতে যে ভবন বা টিনশেড ঘর রয়েছে। সে জায়গায় জেলা পরিষদ হয়তো দখলে নিবে। তবে সেখানে তারা কি করবে তা জানেননা। তবে গত ২/ আড়াই মাস আগে কিশোরগঞ্জ জেলা পরিষদের সিও সহ সার্ভেয়ার এসে জমি পরিমাপ করে গেছে । 


এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন সাইদুর রহমান স্বীকার করেছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের জমিতে উপ- স্বাস্থ্য কেন্দ্রটিতে জনগণের চিকিৎসা সেবা চালু রয়েছে । কেউ যেন এটি অনিয়মতান্ত্রিকভাবে দখল করতে না পারে সেজন্য স্বাস্থ্য মন্ত্রনালয়কে লিখিতভাবে অবগত করা হবে।


এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক ভিপি  খালেদ সাইফুল্লাহ সোহেল কে একাধিকবার ফোন দিলে ও তিনি ফোনটি রিসিভ করেননি । এমনকি হোয়াটসআ্যাপে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি কোন উত্তর দেননি ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম