ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কালুখালীর রতনদিয়া বাজারে সুদের দৌরাত্ম্য, বাড়ছে জনমনে উদ্বেগ

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(৬ দিন আগে) ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৬:২৪ অপরাহ্ন

banglahour

 

রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া বাজারে সুদের কারবার নিয়ে নানা অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, বাজারের কয়েকজন স্বর্ণ ব্যবসায়ী মোটা অঙ্কের লাভের বিনিময়ে স্বর্ণালংকার বন্ধক রেখে সাধারণ মানুষকে সুদের ওপর টাকা দিয়ে থাকেন। আর্থিক সংকট কিংবা জরুরি প্রয়োজনে এসব ব্যবসায়ীর কাছ থেকে টাকা নেওয়ার পর সুদসহ অর্থ পরিশোধ করেও অনেকে বন্ধক রাখা স্বর্ণালংকার ফেরত পেতে জটিলতা ও ভোগান্তির শিকার হচ্ছেন। এ ধরনের লেনদেনকে কেন্দ্র করে গ্রাহকদের সঙ্গে ব্যবসায়ীদের বিরোধ এবং প্রতারণার অভিযোগও সামনে আসছে।

কয়েকজন ভুক্তভুগি নাম প্রকাশের অনিচ্ছুক তারা জানান,আর্থিক প্রয়োজনে অনেকেই নিজেদের স্বর্ণের গয়না বন্ধক রেখে টাকা নিতে বাধ্য হন। শুরুতে সহজ শর্তে টাকা দেওয়ার আশ্বাস মিললেও পরবর্তী সময়ে সুদের হিসাব, অর্থ পরিশোধের শর্ত এবং বন্ধক রাখা স্বর্ণালংকার ফেরত দেওয়া নিয়ে জটিলতা তৈরি হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের।

তাঁদের কারও কারও অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে মূল টাকা ও সুদ পরিশোধের পরও স্বর্ণালংকার ফেরত নিতে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। আবার বন্ধক রাখা গয়নার ওজন, মান ও মূল্য নির্ধারণ নিয়েও বিরোধের সৃষ্টি হয়। এতে সাময়িক আর্থিক সংকট মোকাবিলা করতে গিয়ে অনেক পরিবার দীর্ঘমেয়াদি আর্থিক ক্ষতির মুখে পড়ছে।

এ ধরনের লেনদেনের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর। সংসারের খরচ, চিকিৎসা ব্যয়, সন্তানের পড়াশোনা কিংবা ব্যবসায়িক প্রয়োজন মেটাতে অনেকে স্বর্ণালংকার বন্ধক রেখে টাকা নেন।

কিন্তু সময়ের সঙ্গে সুদের পরিমাণ বাড়তে থাকায় একপর্যায়ে মূল টাকা পরিশোধ করাও তাঁদের জন্য কঠিন হয়ে পড়ে। ফলে অনেকেই নিজেদের মূল্যবান সম্পদ হারানোর আশঙ্কায় রয়েছেন। কেউ কেউ ঋণের টাকা পরিশোধ করতে গিয়ে নতুন করে ঋণগ্রস্তও হয়ে পড়ছেন।

সচেতন মহল রতনদিয়া বাজারে সুদের কারবার ও স্বর্ণালংকার বন্ধক রেখে অর্থ লেনদেনের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁরা অনতিবিলম্বে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাধারণ মানুষ যাতে আর্থিক প্রতারণা ও হয়রানির শিকার না হন, সে জন্য প্রশাসনের নিয়মিত নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।

কালুখালী উপজেলা নির্বাহী অফিসার এস.এম রেজাউল করিম বলেন এ বিষয়ে কোন ভুক্তভোগী অভিযোগ দিলে আইনগত ব্যাবস্হা নেওয়া হবে।

রতনদিয়া বাজারে সুদের কারবারের বিস্তার, স্বর্ণালংকার বন্ধক রেখে অর্থ লেনদেনের নেপথ্যের ঘটনা, ভুক্তভোগীদের অভিযোগ এবং এ কারবারে জড়িতদের বিষয়ে অনুসন্ধান চলছে। এ বিষয়ে আরও তথ্য-প্রমাণ ও সংশ্লিষ্টদের বক্তব্য নিয়ে থাকছে পরবর্তী প্রতিবেদন। বিস্তারিত আসছে দ্বিতীয় পর্বে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম