প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুলনায় যাচ্ছেন আগামীকাল ( ৫ নভেম্বর )। তার এ আগমনে নগরী সাজতে শুরু করেছে নতুন রুপে । প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুুতি । এদিকে সরকার প্রধানের খুলনায় সফর উপলক্ষে গোটা মহানগর এলাকায় নিরাপত্তা চাদরে ঢেকে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু করেছিল ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি’। এই প্ল্যাটফর্মের দ্বিতীয় আসরে নিবন্ধিত প্রতিযোগীদের মধ্য থেকে ৪,৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হয়েছে।
যার মাধ্যমে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ প্রতিযোগীতায় অংশ নিচ্ছেন। আগামীকাল ( ৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি’র এ প্রতিযোগীতার উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এরই মধ্যে সব প্রস্তুুতি শেষ হয়েছে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত।
রাষ্ট্রপ্রধান খুলনায় আগমনে গোটা নগরী সাজতে শুরু করেছে নতুন রুপে। আব্বাসী প্রধানমন্ত্রী তারেক রহমান কে স্বাগত জানাতে প্রস্তুত বলে জানিয়েছে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা জানান, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ঐতিহ্যের পথ ধরে আবারও ফিরেছে দেশজুড়ে জনপ্রিয় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি’। সারা দেশের এই প্রতিযোগীতা খুলনার মাটিতে উদ্ধোধন হওয়ায় দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মাঝে এখন বাঁধভাঙা উল্লাস।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন,বর্তমান প্রজন্মের অহংকার প্রধানমন্ত্রী তারেক রহমান মংলা বন্দর সহ খুলনা কে এগিয়ে নিতে অনেক গুরুত্ব দিয়েছেন। তাইতো নতুন কুড়ির উদ্বোধন খুলনায় করছেন। এ জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই নেতা।
এদিকে প্রধানমন্ত্রীর খুলনায় সফর উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনী গোটা মহানগর এলাকায় নিরাপত্তা চাদরে ঢেকে দিয়েছে বলে জানালেন
খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (সদর) এম এম শাকিলুজ্জামান ।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা - ০৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সফল করতে কেন্দ্রীয় স্থানীয় নেতৃত্ব গত কিছু দিন ধরে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছেন। তিনি আশা করেন খুলনা আগামীকাল জনসমুদ্রে পরিণত হবে।
খুলনা-৩ আসনের এমপি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল বলেন, দলীয় প্রধানের এই আগমনকে ঐতিহাসিক রূপ দিতে ওই দিন স্টেডিয়াম এবং আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত করতে ব্যাপকভাবে কাজ করছে দলের কর্মীরা। আজ সকালে মহানগরীতে প্রধানমন্ত্রী আগমনকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয়। খুলনা কে এগিয়ে নিতে তিনি গত ২২ অক্টোবর সফর করেছেন এবং কাল ৫ নভেন্বর খুলনায় আসছেন। জন্য প্রধানমন্ত্রীর প্রতি খুলনাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি ।
প্রধানমন্ত্রীর সফরসূচী অনুযায়ী ৫ নভেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রী বাগেরহাট মোংলায় বাংলাদেশ ও চায়নার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিবেন। পরে মংলাবন্দরে দুটি কন্টেইনার জেটি নির্মান ও উন্নয় কার্যক্রমের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন করবেন তারেক রহমান। সেখান থেকে বাগেরহাট খানজাহান আলী মাজার জিয়ারত করে খুলনায় নতুন কুড়ি দ্বিতীয় আসর উদ্ধোধন করবেন রাষ্ট্রপ্রধান বলে আশা প্রকাশ করা হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
