ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বি-৭৭) এর আসন্ন নির্বাচনে সিলেট ভ্যালিতে চা শ্রমিক ঐক্য সমর্থিত প্যানেল ঘোষণা

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৫ দিন আগে) ৪ নভেম্বর ২০২৬, বুধবার, ৯:১৬ অপরাহ্ন

banglahour

 

প্রায় ৮ বছর পর বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বি -৭৭) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। উক্ত নির্বাচনে সিলেট ভ্যালিতে 'চা শ্রমিক ঐক্য' সমর্থিত প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। গতকাল ০৩ নভেম্বর ২৬ সন্ধ্যায় মালনীছড়া চা বাগানে এক কর্মীয় এ প্যানেল ঘোষণা করা হয়। চা শ্রমিক ঐক্য সমর্থিত 'অজিত-আয়না-সুহেল' প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রাই বাড়াইক, সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কালাগুল বাগানের শ্রমিক নেত্রী আয়না মণি নাহাক এবং সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সদস্য ও লালাখাল চা বাগান শাখার সভাপতি সুহেল বুনার্জী।

নেতৃবৃন্দ জানান, দীর্ঘ দিন ধরেই চা শ্রমিকদের মজুরি, ভূমি, শিক্ষা-স্বাস্থ্যসহ মৌল-মানবিক অধিকার রক্ষার দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় বাচাশ্রই নির্বাচনে অংশগ্রহণ করছেন। প্যানেলের সভাপতি পদপ্রার্থী অজিত রাই বাড়াইক জানান, "গত দুই দশক ধরে আমরা চা শ্রমিকদের অধিকার আদায়ের লড়াই করছি। ২০২২সালের ঐতিহাসিক মজুরি বৃদ্ধির আন্দোলন,লাক্কাতুরা সরকারি স্কুলে কোটা আদায় আন্দোলন আমাদের আন্দোলনের ফলে সফল হয়। চা শ্রমিক ঐতিহাসিক ২০শে মে 'মুল্লুক চলো' দিবসকে চা শ্রমিক দিবস হিসেবে পালনে দাবি আমরাই বাগানগুলোতে জনপ্রিয় করেছি। বুরজান টি কোম্পানি বকেয়া আদায় ও বাগান চালুসহ ছোট বড় বহু আন্দোলনের মধ্যে দিয়ে আমরা চা শ্রমিকদের অধিকার আদায়ের লড়াই করছি।  সর্বশেষ ৫'শ টাকা মজুরি বৃদ্ধি, গেজেট-২৩ বাতিল ও বাচাশ্রই দাবিতে আন্দোলন গড়ে তোলেছিলাম। এখনো ৫শ টাকা মজুরির দাবি আদায় হয়নি। আমরা মনে করি লড়াই, সংগ্রাম ছাড়া চা শ্রমিকদের এ দাবি আদায় হবে না। আমরা রাজপথের লড়াইকে শক্তিশালী করতে এবং আলোচনার টেবিলেও যথার্থ শ্রমিক প্রতিনিধি উপস্থিত নিশ্চিত করতে এই নির্বাচনে অংশগ্রহণ করছি। এতে সকলের সহযোগিতা প্রত্যাশা করি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম