ঢাকা, ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

টেন্ডারে অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দিতে মিথ্যা অভিযোগ তুলেছেন স্বাস্থ্য কর্মকর্তা : যুবদল নেতা পিন্টু

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক,পাবনা।

(৫ ঘন্টা আগে) ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, ৪:১৯ অপরাহ্ন

banglahour


হাসপাতালের টেন্ডারে অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দিতে স্বাস্থ্য কর্মকর্তা আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলেছেন বলে দাবি করেছেন সুজানগর উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু।

নিয়মনীতি উপেক্ষা করে পছন্দের লোকদের ঠিকাদারী কাজ পাইয়ে দিতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নিজেই অনিয়মের আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ তাঁর।

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে পাবনার সুজানগর পৌর সুপার মার্কেটে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুপ্রভা রাণীর অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদও জানান তিনি।

সংবাদ সম্মেলনে সিদ্দিকুর রহমান পিন্টু অভিযোগ করেন, সম্প্রতি সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএসআর খাতের ছয়টি প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়। ডা. সুপ্রভা রাণী দরপত্রে এমন শর্ত জুড়িয়ে দেন যে সুজানগর ও পাবনার উপযুক্ত লাইসেন্সধারী ঠিকাদারাও দরপত্র জমা দিতে পারেননি। এমনকি টেন্ডার যাচাই-বাছাই কমিটিও নিজের মতো করে করেন, নিয়ম থাকলেও কোনো বিশেষজ্ঞ চিকিৎসককে রাখা হয়নি। দরপত্র জমাদানকারীরা সুপ্রভা রাণীর পরিচিত এবং তার স্বামীর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, এইসব অনিয়ম-দুর্নীতি নিয়ে আমি শুধু তার কাছে জানতে চেয়েছিলাম, এর চেয়ে বেশি কিছু নয়। কিন্তু তিনি নিজের অনিয়ম ও দুর্নীতি ঢামাচাপা দিতে আমার বিরুদ্ধে গণমাধ্যমে মিধ্যা বানোয়াট অভিযোগ করেছেন। তিনি এমনিতেই নিয়মিত হাসপাতালে আসেন না। টেন্ডারে অনিয়মের পর তিনি ছুটিতে আছেন। অথচ তিনি গণমাধ্যমে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন যে আমার জন্য নাকি তিনি হাসপাতালে যেতে পারেন না।

সংবাদ সম্মেলনে সুজানগর উপজেলা বিএনপি নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নাদের হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, এস এম রাসেল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদসহ বিএনপিরষ, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সুজানগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুপ্রভা রাণী বলেন, আমি কোনো ধরনের অনিয়ম করিনি‌। কেউ অভিযোগ করলে সেটা করতেই পারে, কিন্তু আমি অনিয়ম করেছি এটা প্রমাণ করুক। হ্যাঁ, আমি ছুটিতে আছি। আমি অফিসে যেতে পারছিনা বলেই তো ছুটিতে আছি। 
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম