ঢাকা, ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঠাকুরগাঁওয়ে পাঁচ দিন ব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরির উদ্বোধন

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, ৪:২৩ অপরাহ্ন

banglahour

"নীল আকাশ, সবুজ বন, স্কাউটিংয়ে গড়ি জীবন" এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পাঁচ দিন ব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরির উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু ।

শুক্রবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চল আয়োজিত এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম, রাষ্ট্রপতির একান্ত সচিব আবুল আওয়ালসহ অনেকে।

পাঁচ দিনব্যাপী ক্যাম্পুরিতে রংপুর বিভাগের ৬১ টি উপজেলার প্রায় ১১০০ জন কাব স্কাউট, স্বেচ্ছাসেবক রোভার ও কর্মকর্তারা অংশ নেবেন। অংশগ্রহণকারী কাব স্কাউটসরা পাঁচ দিনব্যাপী কর্মসূচিতে ১০টি আকর্ষণীয় চ্যালেঞ্জিং প্রোগ্রামে অংশ নিবেন।

সর্ট: আসাদুল হাবিব দুলু, মন্ত্রী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন স্কাউট, রোভার স্কাউট, ডিএনসিসির এ গুলো খুবই জরুরি। জনগণকে যদি শৃংখল মুক্ত রাখতে চাই, তাহলে এর কোন বিকল্প নাই বলে মন্তব্য করেন তিনি।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম