বলিউড অভিনেতা রণবীর কাপুর এখনই অভিনয় ছাড়ছেন না, তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে অভিনেতা হিসেবে এটি তার ‘শেষ দশক’ হতে পারে। বিবিসি এশিয়ান নেটওয়ার্কের একটি সাক্ষাৎকারে রামায়ণের সহ-অভিনেত্রী সাই পল্লবীর সাথে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন।
ভারতীয় গণমাধ্যমের সংবাদ অনুযায়ী রণবীর স্পষ্ট করেছেন যে, তিনি এখনই অবসর নিচ্ছেন না। মূলত বর্তমান বয়সে এ ধরনের বড় ও চ্যালেঞ্জিং চরিত্রে আর কতদিন কাজ করতে পারবেন, সেই বিষয়টিকেই তিনি বোঝাতে চেয়েছেন।
আগামী ২ থেকে ৩ বছরের মধ্যে তিনি পরিচালনার জগতে পা রাখতে চান। পারিবারিক ঘরানার একটি হৃদয়ছোঁয়া গল্প নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা রয়েছে তাঁর।
তিনি জানিয়েছেন, নিজের পরিচালনায় তৈরি হতে যাওয়া প্রথম সিনেমায় তিনি নিজে অভিনয় করবেন না।
পরিচালনায় পুরোপুরি মনোযোগ দেওয়ার আগে তিনি তাঁর বর্তমান চুক্তিবদ্ধ কাজগুলো শেষ করতে চান। তাঁর হাতে রয়েছে সঞ্জয় লীলা বনসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’, এছাড়া ভবিষ্যতে ‘ব্রহ্মাস্ত্র ২’, ‘অ্যানিমেল পার্ক’ এবং ‘রামায়ণ: পার্ট টু’-এর মতো বড় প্রজেক্ট রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
