ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঘূর্ণিঝড় মোকাবেলায় সতর্ক থাকতে পুলিশকে নির্দেশ

জাতীয় |

(৩ বছর আগে) ২৫ অক্টোবর ২০২২, মঙ্গলবার, ১১:০০ পূর্বাহ্ন

banglahour

ঘূর্ণিঝড় মোকাবেলায় সতর্ক থাকতে পুলিশকে নির্দেশ দিয়েছেন আইজিপি

ঢাকা: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম ঘূর্ণিঝড় 'সিত্রাং' মোকাবেলায় সতর্ক থাকার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন।

আইজিপি সোমবার (২৪ অক্টোবর ২০২২ খ্রি.)  বিকালে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে সকল রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বিশেষায়িত নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং উপকূলবর্তী জেলার পুলিশ সুপারগণের সাথে এক ভার্চুয়াল সভায় এ নির্দেশ দেন।

তিনি স্থানীয় প্রশাসন এবং অন্যান্য সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে দুর্যোগপূর্ণ এলাকার জনগণকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

আইজিপি বলেন, দুর্যোগকালে আশ্রয়কেন্দ্র, গুরুত্বপূর্ণ অফিস ও স্থাপনাসমূহের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে উদ্ধারকারী দল, অ্যাম্বুলেন্স, জরুরি ওষুধ, ত্রাণ সামগ্রী ইত্যাদি দ্রুত গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, ঘূর্ণিঝড়ের কবল থেকে নিজেদের জীবন, পুলিশের স্থাপনা, অস্ত্র-গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম রক্ষা করতে হবে। পাশাপাশি জনগণের জানমাল রক্ষাসহ তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, ঘুর্ণিঝড়ের আভাস পেয়ে পুলিশের উদ্যোগে ইতোমধ্যে উপকূলবর্তী এলাকার জনসাধারণকে অশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে এবং অন্যান্যদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়ে মাইকিং অব্যাহত রয়েছে।

ঘূর্ণিঝড় 'সিত্রাং' সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

সভায় পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে অতিরিক্ত আইজিপি মোঃ কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি মোঃ মাজহারুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম