দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল সালমান খানের বহু প্রতীক্ষিত ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর ট্রেলার। ১০ নভেম্বর সকাল থেকেই ট্রেলার প্রকাশের অপেক্ষায় ছিলেন সালমান অনুরাগীরা। সেদিন রাতে ছবিটির ট্রেলার প্রকাশ্যে এলে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।
ট্রেলারে সালমান খানকে একজন ভারতীয় সেনা কর্মকর্তার চরিত্রে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় যুদ্ধক্ষেত্রে লড়াই করতে দেখা গেছে। ট্রেলারের শেষের দিকে তাঁর কণ্ঠে এই তাৎপর্যপূর্ণ সংলাপটি শোনা যায়— “মৃত্যুকে কিসের ভয়! সে তো আসবেই!”।
অপূর্ব লাখিয়া পরিচালিত এবং সালমা খান প্রযোজিত এই ছবিতে যুদ্ধের ভয়াবহতার পাশাপাশি যুদ্ধবিরোধী ও মানবতার বার্তা তুলে ধরা হয়েছে।
ট্রেলারের শুরুতে বলা হয়, "যে সৈনিক যুদ্ধের অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন, যুদ্ধকে তাঁর চেয়ে বেশি কেউ ঘৃণা করেন না"। এছাড়া এতে তুলে ধরা হয়েছে যে দেশপ্রেম মানে শত্রুকে শেষ করা নয়, বরং শত্রুতাকে শেষ করা।
যুদ্ধক্ষেত্রের পাশাপাশি ছবিতে সালমান খানের পারিবারিক জীবনের আবেগঘন মুহূর্তও রয়েছে। ছবিতে তাঁর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং।
আগামী ৪ ডিসেম্বর ২০২৬ তারিখে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
