ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬, শনিবার, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ

বিনোদন | জিয়াউল হক শোভন। অনলাইন ডেস্ক।

(২২ ঘন্টা আগে) ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার, ১২:০৯ অপরাহ্ন

banglahour

বাংলা সাহিত্যের নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের (১৩ নভেম্বর) এই দিনে নেত্রকোনা জেলার মোহনগঞ্জের কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

শহীদ পুলিশ কর্মকর্তা ফয়জুর রহমান আহমেদ এবং আয়েশা ফয়েজের জ্যেষ্ঠ সন্তান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে স্নাতকোত্তর শেষে একই বিভাগে অধ্যাপনা শুরু করেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে পলিমার রসায়নে পিএইচডি ডিগ্রি অর্জন করেন হুমায়ুন আহমেদ।

১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়ে বাংলা সাহিত্যে নিজের অবস্থান তৈরি করেন তিনি। তাঁর সৃষ্ট হিমু, মিসির আলি, শুভ্র এবং বাকের ভাইয়ের মতো চরিত্রগুলো আজও পাঠক ও দর্শকদের কাছে সমান জনপ্রিয়।

‘কোথাও কেউ নেই’, ‘আজ রবিবার’ ও ‘বহুব্রীহি’র মতো কালজয়ী নাটক নির্মাণের পাশাপাশি ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’ ও ‘ঘেটুপুত্র কমলা’র মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমা পরিচালনা করেছেন তিনি।

শিল্প-সাহিত্যে অসামান্য অবদানের জন্য হুমায়ুন আহমেদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮১), একুশে পদক (১৯৯৪) এবং একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এবং গাজীপুরের নুহাশ পল্লীতে তাঁকে সমাহিত করা হয়।

জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

• জন্মদিন উপলক্ষে চ্যানেল আই-সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে তাঁর নির্মিত চলচ্চিত্র ও বিশেষ অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

• ১৩ নভেম্বর সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আবৃত্তি সংগঠন ‘স্বরকল্পন আবৃত্তিচক্র’ এবং শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে চাঁদনি পসরে শীর্ষক বিশেষ অনুষ্ঠান মঞ্চস্থ হবে।

• তাঁর জন্মদিন উপলক্ষে প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ-সহ বিভিন্ন প্রকাশনী হুমায়ূন আহমেদের বইয়ের ওপর বিশেষ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম