ঢাকা, ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জীবনে প্রথমবারের মতো শুটিংয়ে যেতে ইচ্ছে করছে না: কাজল আরেফিন অমি

বিনোদন | বিনোদন ডেস্ক।

(৮ ঘন্টা আগে) ৯ নভেম্বর ২০২৬, সোমবার, ১:৩৯ অপরাহ্ন

banglahour

আজই শেষ হচ্ছে বাংলাদেশের ছোটপর্দার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নাটক 'ব্যাচেলর পয়েন্ট'-এর দীর্ঘ যাত্রার শেষ দিনের শুটিং। প্রায় দীর্ঘ ৯ বছরের পথচলা শেষে ধারাবাহিকটির পঞ্চম সিজনের শেষ চ্যাপ্টারের মাধ্যমে এই জনপ্রিয় কাহিনীর ইতি টানছেন নির্মাতা কাজল আরেফিন অমি।

আজ শুটিংয়ের শেষ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে একটি আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

কাজল আরেফিন অমি তাঁর বার্তায় লিখেছেন, "জীবনে প্রথমবারের মতো শুটিংয়ে যেতে ইচ্ছে করছে না। কারণ, মনে হচ্ছে শুটিংয়ে গেলেই শেষ হয়ে যাবে! 'Bachelor Point' ইজ নট আ সিরিজ অনলি, ইটস আ বিগ পার্ট অফ মাই লাইফ, আই লিভ ইন ব্যাচেলর পয়েন্ট।"

২০১৮ সালে শুরু হওয়া এই ধারাবাহিকটি দীর্ঘ ৫টি সিজন ধরে তরুণ ও সাধারণ দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

ভক্তদের পক্ষ থেকে ক্রমাগত পরবর্তী সিজনের দাবি উঠলেও নির্মাতা অমি ইঙ্গিত দিয়েছেন যে সবকিছুরই একটা সুন্দর সমাপ্তি থাকা উচিত। নির্মাতা আগেই জানিয়েছেন যে চলতি মাসেই মুক্তি পেতে যাওয়া 'লাস্ট চ্যাপ্টার'-এ দর্শক এমন অনেক কিছু দেখতে পাবেন যা তারা বছরের পর বছর ধরে অপেক্ষা করছিলেন।

কাবিলা, পাশা ভাই, হাবু ভাই, শুভ আর শিমুলদের চিরচেনা সেই 'ব্যাচেলর পয়েন্ট' আড্ডা আর মেসের গল্পগুলোর এই চূড়ান্ত বিদায় দর্শকদের মাঝেও এক বিশাল আবেগঘন পরিবেশের তৈরি করেছে।

বিনোদন থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম