নিম্নচাপ সিত্রাং, সব ধরনের লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় সিত্রাং সাগর থেকে স্থলভাগে উঠে এসে নিম্নচাপে পরিণত হয়েছে। এরপর এটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতের আসামের দিকে চলে গেছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব শেষে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করেছে বিআইডাব্লিউটিএ। মঙ্গলবার সকালে এই ঘোষণা দেওয়া হয়।
আজ মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড়ের প্রভাব শেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এরপরই অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করে বিআইডব্লিউটিএ।
দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়া পরিস্থিতিও উন্নতির দিকে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
