রাজবাড়ীর পাংশায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি হলেন মোঃ ইউনুস হোসেন (৪০)। তিনি শরিষা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বলে পুলিশ জানিয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১টা ৫ মিনিটের দিকে পাংশা থানা পুলিশ উপজেলার বহলাডাঙ্গা এলাকায় তাঁর নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, পাংশা থানার মামলা নং-৫, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৫, জিআর নং-১৯৬/২৫, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(১)/১৫(৩) ধারার মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, আসামির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
গ্রেপ্তারের পর তাঁকে পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মোঃ ইউনুস হোসেন (৪০) পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
