ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বেড়ায় থানা ঘেরাও করে আ.লীগের বিক্ষোভ ও ভাঙচুরের অভিযোগে পুলিশের মামলা; গ্রেপ্তার ১

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক,পাবনা।

(১ ঘন্টা আগে) ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৯:৪৩ অপরাহ্ন

banglahour


‎পাবনার বেড়া মডেল থানা ঘেরাও করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনার চারদিন পর মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আটটার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, থানার উপ-পরিদর্শক (এসআই) ইমদাদ আলী বাদি হয়ে সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মামলাটি দায়ের করেন। মামলায় ২০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মী-সমর্থক বলে দাবি ওসির।

ওসি গোলাম মোস্তফার ভাষ্য, মামলায় অভিযুক্তকদের বিরুদ্ধে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ, ভাঙচুর, বিশৃঙ্খলা ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

ওসি আরো জানান, মামলার পর রাতেই অভিযান চালিয়ে সাইফুল ইসলাম (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সাইফুল উপজেলার সম্ভুপুর এলাকার মৃত আব্দুল হান্নানের ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত; গত ‎বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বৃশালিখা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি নিয়ে তারা বেড়া মডেল থানার সামনে গিয়ে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন। বেড়া মডেল থানার সামনে বিক্ষোভ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় থানার একটি গেট ভাঙচুর করে। খবর পেয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় ও সংঘর্ষ হয়।

তার কিছুক্ষণ পর বৃশালিখা মহল্লায় সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়িতে থাকা খড়ের পালায় আগুন দেওয়া হয়। তবে কে বা কারা আগুন দেয়, তা নিশ্চিত হওয়া যায়নি।

তবে এ ঘটনার জের ধরে ১৯ নভেম্বর রাত থেকে তিনদিন ধরে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের কর্মী সমর্থকদের মধ্যে দফায় দফায় টানা সংঘর্ষ চলে বেড়া পৌর সদরের বিভিন্ন এলাকায়। সেই সংঘর্ষের ঘটনায় কেউ থানায় অভিযোগ দেয়নি বলে জানান থানার ওসি গোলাম মোস্তফা।
 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম