ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীতে সদর উপজেলা সরকারি খাদ্যগুদামে আমন ধান সংগ্রহ শুরু‎

সারাদেশ | ইমরান খান। রাজবাড়ী প্রতিনিধি।

(১ ঘন্টা আগে) ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ৯:৪৩ অপরাহ্ন

banglahour

 

রাজবাড়ীতে ২০২৬-২৭ অর্থবছরের অভ্যন্তরীণ আমন সংগ্রহ মৌসুমে সদর সরকারি খাদ্যগুদামে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ শে নভেম্বর) বেলা ৩টার দিকে রাজবাড়ী সদর খাদ্যগুদামে এ কর্মসূচির উদ্বোধন করেন রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়জুর রহমান।

‎এ সময় উপস্থিত ছিলেন জেলার সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দীপঙ্কর মণ্ডল ও সদর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) রেজাউল হোসাইন।

চলতি আমন মৌসুমে রাজবাড়ী সদর উপজেলা থেকে কৃষকদের কাছ থেকে ৭৯৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর পুরো জেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ২ হাজার ৮০৬ মেট্রিক টন। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে বলে জানিয়েছে কর্তৃৃপক্ষ।

‎উদ্বোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়জুর রহমান বলেন, কৃষকেরা যাতে ধানের ন্যায্যমূল্য পান এবং লাভবান হন, সে জন্য সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করছে। সরকার নির্ধারিত আদ্রতাযুক্ত শুকনো ধান প্রতি কেজি ৩৫ টাকা দরে কৃষক এই খাদ্যবিভাগের মাধ্যমে সরকারের কাছে বিক্রি করতে পারবেন। এতে কৃষকেরা ব্যাপকভাবে উপকৃত হবেন বলেও মন্তব্য করেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, কোনো কৃষক ধান বিক্রি করতে চাইলে কৃষি অফিস থেকে একটি সনদ নিতে হবে। কৃষকেরা যেকোনো সময় কৃষি অফিসে গিয়ে এ সনদ সংগ্রহ করতে পারবেন। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিক টন এবং সর্বনিম্ন ১২০ কেজি ধান বিক্রি করতে পারবেন বলে জানান এ কর্মকর্তা।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম