ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

পানি নিষ্কাশনে গভীর রাত থেকে কাজ করছে ডিএনসিসির কর্মীরা

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৫ অক্টোবর ২০২২, মঙ্গলবার, ৪:৩০ অপরাহ্ন

banglahour

পানি নিষ্কাশনে গভীর রাত থেকে কাজ করছে ডিএনসিসির কর্মীরা

ঘূর্ণিঝড় সিত্রাঙের প্রভাবে অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ইতোমধ্যে প্রধান প্রধান সড়কগুলি থেকে পানি নিষ্কাশন করা হয়েছে। এছাড়াও ঝড়ে উপড়ে পড়া ছোট বড় প্রায় দুই শতাধিক গাছপালা ভোরের মধ্যেই অপসারণ করা হয়েছে। ফলে সকাল থেকে যানবহন চলাচল স্বাভাবিক রয়েছে।

২৫ অক্টোবর মঙ্গলবার দুপুর পর্যন্ত অবশিষ্ট জলাবদ্ধতা দূর করতে ডিএনসিসির সংশ্লিষ্ট বিভাগ কাজ করে যাচ্ছে। ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলামের নির্দেশে প্রকৌশল বিভাগ, বর্জ্য বিভাগসহ সংশ্লিষ্ট বিভাগগুলি গভীর রাত থেকে কাজ করছে। জলাবদ্ধতা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকি করে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এছাড়া কুইক রেসপন্স টিমের মাধ্যমে যেসব অঞ্চলে জলাবদ্ধতা দেখা যাচ্ছে সেই সব অঞ্চলের পানি প্রবাহ নিশ্চিত করা হচ্ছে। গতকাল সন্ধ্যা থেকে বৃষ্টির পরিমান বেড়ে যাওয়ায় এবং নিরবিচ্ছিন্ন বৃষ্টি হওয়ায় পানি অপসারণ হতে কিছুটা সময় লেগেছে।

কোথাও কোনো পানি জমে থাকলে ‘সবার ঢাকা’ অ্যাপের মাধ্যমে ছবি তুলে লোকেশন উল্লেখ করে জানানোর জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হল।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম