ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কাজী নজরুল ইসলাম এর ১২৪তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন

অন্যান্য | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ২৫ মে ২০২৩, বৃহস্পতিবার, ১১:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৩১ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪তম জন্মবার্ষিকী (নজরুল জন্মজয়ন্তী ১৪৩০) উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবির সমাধিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ এর নেতৃত্বে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

এসময় বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, বাংলাদেশ জাতীয় জাদুঘর এর মহাপরিচালক মোঃ কামরুজ্জামান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে, কবি নজরুল ইনস্টিটিউট এর নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহসহ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর-সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯