রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্র নিহত
রাজধানীর নাখালপাড়া রেলক্রসিংয় ট্রেনের ধাক্কায় জুনায়েদ বুগদাদী (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মৃমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া ১১টার দিকে মৃত্যু হয়।
জুনায়েদ বুগদাদী চাঁদপুর মতলব উত্তর উপজেলার ছোট হলদিয়া গ্রামের আতাউর রহমান জুয়েলের ছেলে জুনায়েদ। পরিবারের সাথে তেজগাঁও পূর্ব নাখালপাড়ার থাকতো। বাবা আতাউর কাপড় বিক্রেতা। মা হাজেরা আক্তার জোনাকি। ২ ভাই ১ বোনের মধ্যে সবার বড় সে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
