ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অগ্নি বীরদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৭ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার, ২:৫৪ অপরাহ্ন

banglahour

অগ্নি বীরদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান

সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকান্ডে মৃত্যুবরণকারী ‘অগ্নি বীর’দের পরিবারকে আর্থিক অনুদান দেয়া হয়েছে। 

২৭ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিনল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।

১৩ ‘অগ্নি বীর’-এর পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদানের অংশ হিসেবে এ দিন ৮টি পরিবারের প্রত্যেককে ৩ লাখ টাকা করে অনুদান প্রদান করা হয়। এ সময় অধিদপ্তরের পরিচালকগণ, প্রকল্প পরিচালকগণ, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তাগণসহ বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, এ বছরের ৪ জুন সীতাকুন্ডের বিএম কন্টেইনার ডিপোর অগ্নিনির্বাপণকালে ১৩ জন ফায়ারফাইটার মৃত্যুবরণ করেন। আত্মত্যাগের এ বিরল ঘটনায় সরকারিভাবে এ ১৩ জনকে ‘অগ্নি বীর’ খেতাব প্রদান করা হয়। গত ১৬ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ আত্মত্যাগকারী ফায়ারফাইটারদের ‘অগ্নি বীর’ ঘোষণা করেন।

অগ্নি বীরদের মধ্য হতে ৮ জনের পরিবারের প্রত্যেকের হাতে ৩ লাখ টাকার চেক তুলে দিয়ে অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘সারা বিশ্বে একই সাথে ১৩ জন ফায়ারফাইটারের মৃত্যু একটি নজিরবিহীন ঘটনা। আমরা অগ্নি বীরদের বীরোচিত মৃত্যুকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ও এই চেক প্রদানের মাধ্যমে তাদের পরিবারকে জানাতে চাই যে, আমরা সকলেই একই পরিবারের সদস্য এবং আমরা সকল সময় তাঁদের পাশে আছি।

১৩ অগ্নি বীরের মধ্য হতে যে ৮ জনের পরিবার চেক গ্রহণ করেন তাঁরা হলেন, লিডার নিপন চাকমা, লিডার মিঠু দেওয়ান, লিডার মোঃ এমরান হোসেন মজুমদার, ফায়ারফাইটার মোঃ রানা মিয়া, ফায়ারফাইটার মোঃ আলাউদ্দিন, ফায়ারফাইটার মোঃ সালাউদ্দিন কাদের চৌধুরী, ফায়ারফাইটার মোঃ গাউসুল আজম ও নার্সিং অ্যাটেনডেন্ট মোঃ মনিরুজ্জামান এর পরিবার।

অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন পরিচালক (প্রশাসন ও অর্থ) মোঃ ওয়াহিদুল ইসলাম। আর্থিক অনুদানের চেক পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রত্যেক পরিবারের প্রতিনিধিরা ফায়ার সার্ভিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম