ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিদায়ী ডিএমপি কমিশনারকে সংবর্ধনা

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৭ অক্টোবর ২০২২, বৃহস্পতিবার, ৯:১৭ অপরাহ্ন

banglahour

ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলামের অবসর উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা

ঢাকা: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, বিদায়ী ডিএমপি কমিশনার একজন পেশাদার পুলিশ কর্মকর্তা। তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে চমৎকারভাবে‌ বর্ণাঢ্য চাকরি জীবন সম্পন্ন করেছেন।

২৭ অক্টোবর বৃহস্পতিবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাঃ শফিকুল ইসলামের অবসর উপলক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিগণ, পুলিশ হেডকোয়ার্টার্স এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মনিরুল ইসলাম, ডিআইজি (অপারেশনস) মোঃ হায়দার আলী খান, অতিরিক্ত ডিআইজি (আরঅ্যান্ডসিপি) মোঃ নাসিরুল ইসলাম, এআইজি (পিএমআইএস) মোঃ আশরাফুজ্জামান বক্তব্য রাখেন।

বক্তারা বিদায়ী কমিশনারকে একজন পেশাদার ও আলোকিত কর্মকর্তা আখ্যা দিয়ে তাঁর বর্ণিল কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন।

মোহাঃ শফিকুল ইসলাম বলেন, চাকরি জীবনে পেশাদারিত্ব বজায় রেখে গৌরবের সাথে দায়িত্ব পালন করেছি। তিনি চাকরিকালে তাঁকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীর মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার জন্য সহকর্মীদের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম গত বছরের ২৯ অক্টোবর অবসরে যাওয়ার কথা ছিল। সরকার তাঁর চাকরির মেয়াদ এক বছর বৃদ্ধি করায় তিনি আগামী ২৯ অক্টোবর অবসরে যাবেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম