ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিমান বাহিনী প্রধানের এয়ারলাইন্সের হ্যাঙ্গার কমপ্লেক্স পরিদর্শন

জাতীয় | নিউজ ডেস্ক

(৩ বছর আগে) ৩০ অক্টোবর ২০২২, রবিবার, ৪:৩৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৪১ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ যাহিদ হোসেন

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর হ্যাঙ্গার ও ইঞ্জিনিয়ারিং ইউনিট পরিদর্শন করেন।

৩০ অক্টোবর রোববার তিনি এ ইউনিটটি পরিদর্শন করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ যাহিদ হোসেন বিমান বাহিনীর প্রধানকে স্বাগত জানান।

আনুষ্ঠানিক আলোচনায় বিমান বাহিনী প্রধান বিমানের উড়োজাহাজসমূহের রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও কেবিন সার্ভিসের মানোন্নয়নে বিমান বাহিনীর সহযোগিতার প্রস্তাব দেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স উক্ত প্রস্তাবের বিষয়ে একমত পোষণ করে এবং এ বিষয়ে ভবিষ্যতে সহযোগিতা কার্যক্রমকে প্রসারিত ও কার্যকর করার বিষয়ে যৌথভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সম্মত হয়।   

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম