ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বৈমানিক হলেন চার পুলিশ কর্মকর্তা

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৪ বছর আগে) ৩১ অক্টোবর ২০২২, সোমবার, ৮:৫৩ অপরাহ্ন

banglahour

বৈমানিক হলেন চার পুলিশ কর্মকর্তা

ঢাকা: বাংলাদেশ পুলিশের চার তরুণ অফিসার 'এভিয়েশন বেসিক কোর্স-১২' সাফল্যের সাথে সম্পন্ন করেছেন।

তারা হলেন- সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ সারোয়ার হোসাইন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মুশফিকুল হক, সহকারী পুলিশ সুপার ফাতেমা-তুজ-জোহরা ও সহকারী পুলিশ সুপার মোঃ আবুল হোসাইন।

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে আজ দুপুরে আর্মি এভিয়েশন স্কুলে নবীন বৈমানিকদের সার্টিফিকেট প্রদান করেন ও তাদের ফ্লাইং ব্রেভেট পরিয়ে দেন। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আর্মি এভিয়েশন গ্রুপের অধীনস্থ এভিয়েশন স্কুলের সার্বিক তত্ত্বাবধানে সেনা বাহিনী, নৌ বাহিনী এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর মোট ১০ জন তরুণ অফিসার 'এভিয়েশন বেসিক কোর্স-১২' সম্পন্ন করেছেন।

প্রশিক্ষণার্থীদের মধ্যে সেনাবাহিনীর পাঁচ জন সেসনা-১৫২ এ্যারোবেট বিমানে ৭০ ঘন্টা এবং নৌ ও বাংলাদেশ পুলিশের পাঁচ জন ডায়মন্ড ডিএ-৪০এনজি বিমানে ৭০ ঘন্টা উড্ডয়ন সফলভাবে সম্পন্ন করেন। সেনা-১৫২ এ্যারোবেট বিমানের প্রশিক্ষণার্থীদের মধ্যে শ্রেষ্ঠ বৈমানিক নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন মোঃ আবু তালহা আরেফিন, এএসসি এবং ডায়মন্ড ডিএ-৪০এনজি বিমানে শ্রেষ্ঠ বৈমানিক নির্বাচিত হয়েছেন সিনিয়র সরকারি পুলিশ সুপার মো. সারোয়ার হোসাইন।

উল্লেখ্য, সহকারী পুলিশ সুপার ফাতেমা-তুজ-জোহরা বাংলাদেশ পুলিশের প্রথম নারী বৈমানিক হওয়ার গৌরব অর্জন করেছেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম