ঢাকা, ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দেশের উন্নয়নের গতি ধরে রাখতে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করতে হবে

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ২৮ আগস্ট ২০২৩, সোমবার, ১০:৩৬ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, গণতান্ত্রিক ধারাকে নস্যাৎ করে ক্ষমতা দখল করার স্বপ্ন অলীক ও অবান্তর। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে টেনে নামানো যাবেনা। দেশের ১৭ কোটি জনগণ শেখ হাসিনার পক্ষে রয়েছে। দেশের উন্নয়নের গতি ধরে রাখতে তাঁকে পুনরায় নির্বাচিত করতে হবে।

মন্ত্রী রবিবার (২৮ আগষ্ট) রাজধানীর মতিঝিলস্থ রুপালী ব্যাংক লিমিটেডের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধু পরিষদ, রুপালী ব্যাংক লিমিটেড কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

বঙ্গবন্ধু পরিষদ, রুপালী ব্যাংক লিমিটেডের সভাপতি মোঃ সুজাত আল জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কেন্দ্রীয় পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত)  অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক,  বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আ ব ম ফারুক, রুপালী ব্যাংক লি.  পরিচালনা পর্ষদ  চেয়ারম্যান কাজী ছানাউল হক ও রুপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।

মন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। দেশের উন্নয়নের গতি ধরে রাখতে তাঁকে পুনরায় নির্বাচিত করতে হবে।
মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়েছেন। তিনি স্মার্ট বাংলাদেশ গঠনের ঘোষণা  দিয়েছেন। আসুন আমরা সবাই স্মার্ট বাংলাদেশ গড়ার নতুন আত্মপ্রত্যয়ে উজ্জীবিত হই।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯