ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নিয়মিত প্রক্রিয়া অনুযায়ী যাদের পুলিশে প্রয়োজন নেই; তাদের অবসরে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতি দেখা দেওয়ায় পুলিশ কর্মকর্তাদের অবসরে পাঠানো হচ্ছে।
আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর ২০২২) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের পর সম্প্রতি পুলিশের পাঁচ কর্মকর্তাকে অবসরে পাঠিয়েছে সরকার। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ কর্মকর্তাদের এ (অবসরে পাঠানো) বিষয়টি চলমান প্রক্রিয়া।
যাদের চাকরির বয়স ২৫ বছর হয়ে যায়, যাদের দক্ষতায় ঘাটতি পড়ে যায়, তাদের যদি দেশপ্রেমে ঘাটতি পড়ে যায়, তখন তাদের বিরুদ্ধে অনেক আগে থেকেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেই পর্যায়ে তাদের দক্ষতা ও দেশপ্রেমের ঘাটতি ছিল বলে ডিপার্টমেন্ট থেকে সেই ব্যবস্থা গ্রহণ করেছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
