ঢাকা, ১ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

শেখ হাসিনার পদত্যাগই যখন একমাত্র দাবি তাহলে সংলাপ কেন: ইনু

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ১৬ অক্টোবর ২০২৩, সোমবার, ৭:৫৯ অপরাহ্ন

banglahour

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, শেখ হাসিনার পদত্যাগই যখন বিএনপি-জামাত ও তাদের রাজনৈতিক অংশীদারদের একমাত্র দাবি- তাহলে সংলাপ কেন? 

‘বিচার মানি কিন্তু তাল গাছটা আমার’ এই রাজনৈতিক অবস্থানে থেকে সংলাপের কথাও ষড়যন্ত্রমূলক। জনাব ইনু বলেন, বিএনপি-জামাত ও তাদের রাজনৈতিক অংশীদারদের আসল চাওয়া নির্বাচন নয়, তারা জল ঘোলা করে দেশকে সংবিধানের বাইরে ঠেলে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের নামে বিএনপি-জামাতের ছদ্মবেশী সরকার আনতে চাইছে। 

ইনু বলেন, সামরিক সরকার, অসাংবিধানিক সরকার দেশের ক্ষতি করা ছাড়া ভালো কিছু করতে পারেনা, তা অতীতে বারবার প্রমাণিত হয়েছে। সুতরাং সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কোনো বিকল্প নাই। যারা নির্বাচন বাঁধাগ্রস্থ করার অসাংবিধানিক অগণতান্ত্রিক রাজনীতি করবে তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান করতে নির্বাচন কমিশন ও সরকারকে সাহায্য করা দেশের সকল গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তির জাতীয় কর্তব্য। 

সোমবার (১৬ অক্টোবর) তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জাসদের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস বেপারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এড. মুহিবুর রহমান মিহিরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সমন্বয়ক ও জাসদের সহ-সভাপতি মীর হোসাইন আখতার। 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি ও জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক জোট বাংলাদেশ এর সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি ও জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুন্নবী, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল আলেম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের নেতা কামাল হোসেন প্রমূখ।  

সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ ইদ্রিস বেপারীকে সভাপতি ও সোহেল আহম্মেদকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগর দক্ষিণ জাসদের কমিটি ঘোষণা করা হয়। 

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম