দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী উপসচিব আফরিন আক্তার ।
ঢাকা: দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী উপসচিব আফরিন আক্তার বলেছেন, আগামী বছরের শেষের দিকে বাংলাদেশে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। সে নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয়, সেই বিষয়েও বাংলাদেশের নাগরিক সমাজের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র।
আজ রোববার (৬ অক্টোবর ২২) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও মেরিটাইম ইউনিট সচিব অ্যাডমিরাল (অব.) খুরশেদ আলমের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, নিরাপত্তা সহযোগিতাসহ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে ২ দিনের সফরে ঢাকায় আসেন মার্কিন উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
