ঢাকা ৬ নভেম্বর: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন গ্রাহক বৃদ্ধির পাশাপাশি মোবাইল গ্রাহকদের জন্য সেবার গুণগত মান নিশ্চিত করা অপরিহার্য।
আমরা মোবাইল সেবার মান পরীবিক্ষণের সক্ষমতা অর্জন করেছি। এর ফলে মোবাইল অপারেটরসমূহের গ্রাহকসেবার মানদণ্ড বিবেচনা করতে পারবো। তিনি গ্রাহক বৃদ্ধির পাশাপাশি গ্রাহকের জন্য সেবার গুণগত মান নিশ্চিত করতে মোবাইল অপারেটরসমূহকে প্রয়োজনীয় অবকাঠামো বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, গ্রাহক সন্তুষ্টি না থাকলে দিন শেষে ব্যবসায়ী ব্যর্থতা অনিবার্য।
মন্ত্রী আজ (৬ অক্টোবর ২২) ঢাকায় বিটিআরসির সম্মেলন কক্ষে মোবাইল অপারেটরদের সেবার মান (কোয়ালিটি অব সার্ভিস) পরিবীক্ষণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) অত্যাধুনিক বেঞ্চমার্কিং সিস্টেমের উদ্ধোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
ডাক ও টেলিযোগাযোগ সচিব মো: খলিলুর রহমান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন।
বিটিআরসি‘র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
