ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

নীলক্ষেতে অবৈধ দোকান উচ্ছেদের কার্যক্রম ২ দিন বৃদ্ধি

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৭ নভেম্বর ২০২২, সোমবার, ৭:৪৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:৫৩ অপরাহ্ন

banglahour

ঢাকা: নীলক্ষেত রোড সাইড মার্কেট (তুলা মার্কেট) এর ১৮৮টি অবৈধ দোকান উচ্ছেদ ও ভাঙার কার্যক্রমের সময় আরও ২ দিন বাড়ানো হয়েছে। অভিযানের সময় ২ দিন বাড়ানোয় আগামী বুধবার পর্যন্ত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

এদিকে তুলা মার্কেটে আজ দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সোমবার (৭ নভেম্বর ২২) দ্বিতীয় দিনের মতো পরিচালিত চলমান অবৈধ দোকান উচ্ছেদ ও ভাঙার কার্যক্রমে নেতৃত্ব দেন করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

আজকের অভিযানে ২য় তলার অবৈধ দোকানগুলোর বাউন্ডারি ওয়াল ভাঙ্গার কাজ শেষ করার পাশাপাশি ৩য় তলার ছাদের তিন চতুর্থাংশ ভাঙা সম্পন্ন হয়েছে।

চলমান অভিযান প্রসঙ্গে করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বলেন, "নীলক্ষেত তুলা মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদ ও ভাঙার কার্যক্রম চলমান রয়েছে। অভিযানের সময় আরও ২ দিন বৃদ্ধি করা হয়েছে।"

করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম