ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মানবাধিকার সুরক্ষায় জাতিসংঘের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৯ নভেম্বর ২০২২, বুধবার, ১১:২২ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:১১ অপরাহ্ন

banglahour

ঢাকা: মানবাধিকারের প্রসার ও সুরক্ষায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিসের সঙ্গে একযোগে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এসময় তিনি মানবাধিকার রক্ষা ও সমুন্নত রাখার ব্যাপারে বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন।

মঙ্গলবার (০৯ নভেম্বর ২০২২) জেনেভায় জাতিসংঘের নবনিযুক্ত মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তার্ক এর সঙ্গে এক বৈঠকে এ অঙ্গীকারের কথা ব্যক্ত করেন বাংলাদেশের আইনমন্ত্রী।


সাক্ষাতের শুরুতে আইনমন্ত্রী আনিসুল হক নবনিযুক্ত মানবাধিকার বিষয়ক হাই কমিশনারকে অভিনন্দন জানান। উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ২০২২ তারিখে ভলকার তার্ক জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 

বৈঠকে জেনেভাস্থ জাতিসংঘ অফিসে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম