ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৯ লক্ষ টাকা ব্যয়ে জাতীয় মহাশ্মশান কাজের উদ্বোধন

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৯ নভেম্বর ২০২২, বুধবার, ৫:১৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:১৯ অপরাহ্ন

banglahour

ঢাকা: পোস্তগোলা জাতীয় মহাশ্মশানের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবার (৯ নভেম্বর ২২) সকালে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে পোস্তগোলা জাতীয় মহাশ্মশান উন্নয়ন কাজের উদ্বোধন করেন।  

ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, "আজ দীর্ঘ প্রতীক্ষিত আমাদের পোস্তগোলা জাতীয় মহাশ্মশান উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। এক কোটি ৯ লক্ষ টাকা ব্যয় এখানে শৌচাগার, নতুন করে গ্যাস চুল্লিসহ আমরা আধুনিক শ্মশানের ব্যবস্থা করছি। সকল রকম সুযোগ-সুবিধা নিশ্চিত করে, চাহিদা নিরুপণ করে আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি। আশা করছি দ্রুত এ কাজটা সম্পন্ন হবে।
 

ডেঙ্গু নিয়ে সাংবাদিকদের ঢাদসিক মেয়র বলেন, আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনারা যদি তথ্য নিয়ে দেখেন, গতকাল পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে মাত্র ৪৮ জন রোগী শনাক্ত হয়েছে। ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় আমরা এখনো ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি।

এ সময় ডেঙ্গু রোগে শিশু মৃত্যু হার কমাতে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সকলকে আরও বেশি সোচ্চার হওয়ার আহবান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু, করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব আকরামুজ্জামান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. জাফর আহমেদ, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, সংশ্লিষ্ট ওয়ার্ডসমূহের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরবৃন্দ, দক্ষিণ সিটির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম