ঢাকা, ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

যেকোনো দুর্যোগে জাপান বাংলাদেশের পাশে থাকবে

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৯ নভেম্বর ২০২২, বুধবার, ৭:২০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:২১ অপরাহ্ন

banglahour

ঢাকা: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমানের সাথে আজ সচিবালয়ে মাননীয় প্রতিমন্ত্রীর অফিসকক্ষে  বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি (Ito Naoki)বিদায়ী সাক্ষাৎ করেন ।

সাক্ষাৎকালে বলপূর্বক ব্যস্তুচ্যুত মিয়ানমার নাগরিক রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা হয়। ব্যস্তুচ্যুত এসকল মিয়ানমার নাগরিকের সহায়তা দানে বাংলাদেশ সরকার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর মানবীয় পদক্ষেপের প্রশংসা করেন রাষ্ট্রদূত। 

কক্সবাজারের ক্যাম্প সমূহে এসকল নাগরিকদের আহার, সুপেয় পানি, চিকিৎসা, শিক্ষা, পয়:নিস্কাশন ইত্যাদি বিষয়ে আলোকপাত করে রাষ্ট্রদূত সরকারের গৃহীত পদক্ষেপ ও ব্যবস্থাপনার প্রশংসা করেন। 

রোহিঙ্গা সমস্যাসহ যেকোনো দুর্যোগে জাপান সরকার বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন রাষ্ট্রদূত।

এছাড়া ঘূর্ণিঝড় সিত্রাং এবং সিলেট বিভাগসহ সারাদেশে সার্বিক বন্যা পরিস্থিতি,উদ্ধার কার্যক্রম এবং আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষজনের নিকট শুকনো ও রান্না করা খাদ্য সামগ্রী সরবরাহ ইত্যাদি বিষয়ে আলোচনায় রাষ্ট্রদূত সরকারের প্রশংসা করেন।

এসময় মন্ত্রণালয়ের সচিব মো: কামরুল হাসান এনডিসি উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম