ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

টেকেরহাটে ফায়ার স্টেশন উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৯ নভেম্বর ২০২২, বুধবার, ৯:০৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৩০ পূর্বাহ্ন

banglahour

মাদারীপুর: টেকেরহাট পোর্ট স্থল কাম নদী ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি।

বুধবার (৯ নভেম্বর ২২) বিকেল ৪-৩০ ঘটিকায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফায়ার স্টেশনটির শুভ উদ্বোধন করেন।

এ সময় মাদারীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী জনাব মোঃ শাজাহান খান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাঈন উদ্দিন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব জনাব মোঃ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, "কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী রাজৈর ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন করেছেন, আজ আপনাদের টেকেরহাট পোর্ট স্থল কাম নদী ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন করা হলো। এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিটি উপজেলায় ন্যূনতম একটি করে ফায়ার স্টেশন নির্মাণের ঘোষণা বাস্তবায়নের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা।" উন্নতি ও সাফল্যের ধারা অব্যাহত রাখতে তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবার ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয়ার অনুরোধ জানান।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম