ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

থানার সেবার মান আরও বাড়াতে হবে- আইজিপি

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৯ নভেম্বর ২০২২, বুধবার, ৯:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:২৫ অপরাহ্ন

banglahour

ঢাকা: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

আইজিপি আজ (০৯ নভেম্বর ২২) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুই দিনব্যাপী পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সের শেষ দিনে তাঁর সমাপনী বক্তৃতায় এ নির্দেশ প্রদান করেন।

পুলিশ প্রধান বলেন, থানার সেবার মান আরও বাড়াতে হবে। থানায় আগত সেবা প্রত্যাশীদের সাথে সদাচরণ করতে হবে, তাদের প্রত্যাশিত সেবা প্রদানে সদিচ্ছা নিয়ে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন  করতে হবে। তিনি এক্ষেত্রে তদারকি বাড়ানোর জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।

জাতীয় জরুরি সেবা '৯৯৯' প্রসঙ্গ উল্লেখ করে আইজিপি বলেন, '৯৯৯' জনগণের কাছে আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও দ্রুততম সময়ের মধ্যে এ সেবা প্রাপ্তি নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

সভায় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম, র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, হাইওয়ে রেঞ্জের অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোঃ আতিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (অর্থ) মোঃ শাহাবুদ্দিন খাঁন, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) ব্যারিস্টার মোঃ হারুন-অর-রশিদ, ডিআইজি (টেলিকম) এ কে এম শহিদুর রহমান প্রমুখ কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, দুই দিনব্যাপী পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্স গতকাল (৮ নভেম্বর) শুরু হয়েছে। সকল অতিরিক্ত আইজিপিগণ, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপার কনফারেন্সে অংশগ্রহণ করেছেন। কনফারেন্সে চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে (জুলাই-সেপ্টেম্বর) সারা দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম