ঢাকা, ৯ আগস্ট ২০২৬, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দায়িত্বে অবহেলায় দুই থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির

জাতীয় | ডেস্ক নিউজ

(২ বছর আগে) ২৩ ডিসেম্বর ২০২৩, শনিবার, ৩:০৯ অপরাহ্ন

banglahour

 

নির্লিপ্ততা ও দায়িত্বে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঝিনাইদহের শৈলকুপা ও হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অশোক কুমার দেবনাথ বলেন, ঝিনাইদহ, যশোর ও রাজশাহীতে আচরণবিধি লঙ্ঘনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) তদন্ত করে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছিল। তার ভিত্তিতে ঝিনাইদহের দুই থানার ওসির নির্লিপ্ততার অভিযোগ এসেছে। তাই শৈলকূপা থানা ও হরিনাকুন্ড থানার ওসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া যশোর ও রাজশাহীতে মামলা হাওয়ায় সেখানকার বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

স্বতন্ত্র প্রার্থীদের চাপমুক্ত রাখতে নির্বাচন কমিশন কী করছে, এমন প্রশ্নরে জবাবে তিনি বলেন, কমিশন নির্দেশ দিয়েছে, কারও প্রতি যেন পক্ষপাতমূলক আচরণ না হয়। অচিরেই দেখবেন তারা বাধাহীনভাবে প্রচারণা চালাতে পারবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯