ঢাকা: শেখ হাসিনা স্বৈরাচারের হাত থেকে গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করার আন্দোলন করেছেন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র শঙ্খলমুক্ত হয়েছে কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ পেতে অনেক প্রতিবন্ধকতা আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর ২২) শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন স্কয়ারে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় ওবায়দুল কাদের এ কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি গণতন্ত্রকে বাধাগ্রস্ত করেছে। বিএনপির সমাবেশে তাদের নেতাকর্মীদের কেন লাঠি নিয়ে বের হতে হয়? জাতীয় পতাকা লাঠির মাথায় বেঁধে তারা আন্দোলন করবে, এটাও তো আরেক ধরনের সন্ত্রাস, এ সন্ত্রাস বন্ধ করতে হবে।
এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
