ঢাকা, ৯ মে ২০২৬, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিএনপি-জামায়াতের ৮ নেতার তিন বছরের কারাদণ্ড

অন্যান্য | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ৩১ ডিসেম্বর ২০২৩, রবিবার, ৩:৩৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:৩৫ অপরাহ্ন

banglahour

ঢাকা: বিএনপি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ ৮ জনকে রাজধানীর ধানমন্ডি থানার নাশকতার এক মামলায় তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত অপর আসামিরা হলেন, আব্দুল কাদের জুয়েল, শহিদুল ইসলাম, হারুন উর রশিদ, ওবাদুল হক নাসির ও শহিদুল ইসলাম হীরা।

উল্লেখ্য, ২০১৩ সালের ১ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানার সাতমসজিদ রোধে আসামিরা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটনায়। ওই ঘটনায় ধানমন্ডি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ফরাজী মামলাটি করেন।
 

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯