ঢাকা, ৯ মে ২০২৬, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সাংবাদিক শুভ ও সুমনের উপর হামলা, ক্র্যাবের তীব্র প্রতিবাদ

অন্যান্য | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ১৭ জানুয়ারি ২০২৪, বুধবার, ১০:০৭ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক তাইমুর হাসান শুভ ও দৈনিক আমার বাংলা পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক মোস্তাফিজুর রহমান সুমনের উপর সন্ত্রাসীদের হামলায় ঘটনার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ক্র্যাব।

সুমন জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে আদাবর থানাধীন মনসুরাবাদ এলাকায় তাদের উপর হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুই দুর্বৃত্তকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।

সুমন বলেছেন, সোমবার রাত সাড়ে ১১ টার দিকে সিরাজ মিয়া নামে এক চা দোকানির ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।  তারা সিরাজকে হত্যার উদ্দেশ্যে ধারালো কাঁচি দিয়ে আঘাত করতে থাকে। এসময় দোকানের পাশেই দাঁড়িয়ে ছিলেন সুমন ও শুভ।

তারা  বাধা দিলে তাদের ওপরও হামলা চালায়  দুর্বৃত্তরা। হামলার সময় নিজেকে শীর্ষ সন্ত্রাসী নবীর ছোট ভাই হিসেবে পরিচয় দেন সুমন মাতবর নামে এক হামলাকারী।

চা দোকানি সিরাজ মিয়া বলেন, দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে কাঁচি দিয়ে তার মাথায় আঘাত করে। এসময় ফেরাতে গেলে কাঁচি তার হাতে ঢুকে যায়। এসময় সাংবাদিকরা এগিয়ে এসে দুর্বৃত্তদের আটকানোর চেষ্টা করে। এজন্য তাদের ওপরো হামলা চালানো হয়।  

এই ঘটনায় ক্র্যাব কার্য নির্বাহী কমিটি সদস্যরা তীব্র নিন্দা জানিয়েছেন এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি চাচ্ছেন।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯