ঢাকা, ৭ নভেম্বর ২০২৬, শনিবার, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বেসিসকে তার মানবসম্পদ নিজেকেই তৈরি করতে হবে

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৩ নভেম্বর ২০২২, রবিবার, ৮:২১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৪৩ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল যুগের চ‌্যালেঞ্জ মোকাবেলায় মানবসম্পদ অপরিহার্য। লাগসই দক্ষ মানব সম্পদ তৈরিতে সরকার এবং বেসিসকে সমন্বিত উদ‌্যোগে কাজ করতে হবে। তিনি সরকার, ইন্ডাস্ট্রিজ,একাডেমিয়া এবং সংশ্লিষ্ট ট্রেডবডিসমূহকে  উপযোগী মানব সম্পদ তৈরিতে এগিয়ে আসার  আহ্বান জানান। তিনি বলেন, বেসিসকে তার মানবসম্পদ নিজেকেই তৈরি করতে হবে।

মন্ত্রী গতকাল শনিবার রাতে ঢাকার এক হোটেলে  বেসিস কর্তৃক প্রকাশিত  স্মার্ট বাংলাদেশ শীর্ষক মাসিক ম‌্যাগাজিনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

বেসিস সভাপতি রাসেল টি আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বেসিস-এর  সাবেক সভাপতি মোস্তাফা জব্বারসহ বেসিস-এর সাবেক সভাপতি সারোয়ার আলম ও হাবিবুল্লাহ এন করিম এবং সাবেক মহাসচিব  আতিক ই রাব্বানী প্রমূখ বক্তৃতা করেন।

অনুষ্ঠানে বক্তারা আগামীদিনের ‌চ‌্যালেঞ্জ মোকাবেলায় সফটওয়‌্যার শিল্পের বিকাশে মানব সম্পদ তৈরিতে সরকার ও বেসিস-এর সমন্বিত উদ‌্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম